বিরলে কুলিদের ওপর হামলা
অনির্দিষ্টকালের জন্য মালামাল লোড আনলোড বন্ধ
Advertisement
বিরল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিরলে শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে উপজেলা কুলি ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য মালামাল লোড-আনলোড বন্ধ রেখে ধর্মঘট চলমান রেখে সংবাদ সম্মেলন করেছে। শুক্রবার বিরল বাজারে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ওয়াকুল ইসলাম ও সম্পাদক মো. কামরুজ্জামান ভোলা। কামরুজ্জামান জানান, বিরল উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের সদস্যদের ওপর খোদশিবপুর গ্রামে সন্ত্রাসী ও চাঁদাবাজদের হামলার ২৪ ঘণ্টা অতিবাহিত হতে চললেও প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য মালামাল লোড-আনলোড বন্ধ রেখে শ্রমিকরা ধর্মঘট করছেন। হামলার ঘটনায় জড়িদের বিরুদ্ধে দ্রুত প্রশাসন ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে খোদ শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি আলুর গাড়ি লোড করার সময় উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের সদস্য রোস্তম আলী ও সুমন আলীর কাছে চাঁদা দাবিসহ তাদের ওপর হামলা করে এলাকার কয়েক দুর্বৃত্ত।
