সোনাগাজী মুজিবনগরে দুজনের লাশ উদ্ধার
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সোনাগাজীতে শুক্রবার শয়নকক্ষ থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মুজিবনগরে ধানখেতে মিলল অজ্ঞাত যুবকের লাশ। যুগান্তর প্রতিনিধিরা জানান : ফেনীর সোনাগাজীতে শুক্রবার বিকালে সীমা আক্তার সুমা (২১) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি চরমজলিশপুর ইউনিয়নের সাবেক চরগোপালগাঁও গ্রামের মমিন উল্যাহর মেয়ে। জানা গেছে, শুক্রবার দুপুরে নিজ বসতঘরে ওই তরুণীর ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে সোনাগাজী মডেল থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। ওসি মো. কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে ওই তরুণীর মৃত্যুর কারণ জানা যাবে। মেহেরপুরের মুজিবনগরের দারিয়াপুর গ্রামের ভারতীয় সীমান্তসংলগ্ন নাওগাড়া মাঠের ধানখেত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টায় লোকজন মাঠে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে মুজিবনগর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ওসি জাহিদুল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।
