রামগঞ্জে পানি নিয়ে সংঘর্ষে আহত ১২
Advertisement
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রামগঞ্জে বিলের পানি ব্যবহার নিয়ে একই বাড়ির দুপক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের পূর্ব টিওরী গ্রামের মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, পূর্ব টিওরী গ্রামের বিলটিতে বর্ষার মৌসুমে পানি জমে থাকে। শুষ্ক মৌসুমে ফসল উৎপদনসহ নানা কাজে ওই পানি ব্যবহার করে স্থানীয়রা। ওই পানি নিয়ে মোল্লাবাড়ির দুইপক্ষ মোহন মোল্লা ও রাছেলদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে শুক্রবার বিকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোহন ও তার ভাই আব্দুল মজিদ, ভাবি শারমিন আক্তার, ভাতিজি সানজিদা আক্তার, শিশু সাফোয়ান আহত হয়। এ ঘটনায় অপর পক্ষের রাছেলসহ তার স্বজন রাকিব হোসেন, রায়হান আহমেদ, আছমা আক্তার, কুলছুম বেগম, আবুল হোসেন ও বেলায়েত হোসেন বিল্লাল আহত হয়েছেন। ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
