সংবাদ প্রকাশের জের
মৌলভীবাজারে সাংবাদিককে মারধর
Advertisement
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মৌলভীবাজার সদরে ওরসের ভিডিও প্রকাশের জেরে দৈনিক বাংলাদেশ সামাচারের মৌলভীবাজার প্রতিনিধি রিপন মিয়াকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ৬ মার্চ রাতে থানায় অভিযোগ করেছেন। জানা গেছে, শাহ মদরিছ (রহ.) মাজারের সামনে ওরস উপলক্ষ্যে গান-বাজনা আয়োজনের প্রতিবাদে ৫ ফেব্রুয়ারি স্থানীয় আলেম ও সাধারণ মানুষ প্রতিবাদ সভা করে। সাংবাদিক রিপন মিয়া সেই সভার ভিডিও ধারণ করলে যুবলীগ নেতা কামাল মিয়া, আশিক মিয়া, শামীম মিয়া ও তাদের সহযোগীরা তাকে গালিগালাজ করেন। একপর্যায়ে মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি।
