Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

গোয়াইনঘাটে ব্রিজের নিচ থেকে যুবক উদ্ধার, পরে মৃত্যু

Advertisement

Icon

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গোয়াইনঘাটে ইয়াহিয়া নামে নিখোঁজ এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং ব্রিজের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ইয়াহিয়া উপজেলার নাইন্দা হাওড় এলাকার বুরহান উদ্দিনের ছেলে। তিনি তরমুজখেতের পাহারাদার হিসাবে কর্মরত ছিলেন। নিহত ইয়াহিয়ার চাচাতো ভাই আলী আহমদ বলেন, ইয়াহিয়া প্রতিদিন নাইন্দা হাওড়ে তরমুজখেত পাহারা দিত। বৃহস্পতিবার রাতে সেহরির পর থেকে তরমুজখেতের টং ঘরে তাকে আর পাওয়া যাচ্ছিল না। শুক্রবার তারাবির নামাজের আগ মুহূর্তে খবর পাই ইয়াহিয়া জাফলং ব্রিজের নিচে মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে। সেখান থেকে উদ্ধারের সময় সে কিছুটা কথা বলতে পারছিল এবং বলেছিল কেউ তাকে ডাবের পানি পান করিয়েছে, এতে তার গলায় প্রচণ্ড ব্যথা হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম