নেছারাবাদে শিশুকে শ্লীলতাহানির চেষ্টা
পাকুন্দিয়ায় যুবক আটক
Advertisement
পিরোজপুর ও পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পিরোপুরের নেছারাবাদে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে রতন মোল্লা নামের এক প্রতিবেশীর বিরুদ্ধে। শনিবার কামারকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রতন মোল্লা ওই গ্রামের মোজাহার মোল্লার ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করে বলেন, তিনি রান্নার কাজে বাড়ির পেছনের বারান্দায় ছিলেন। এ সময় তার মেয়েকে সামনের বারান্দায় একা পেয়ে প্রতিবেশী রতন মোল্লা শ্লীলতাহানির চেষ্টা করেন। শিশুটির চিৎকার শুনে তিনি এগিয়ে এলে রতন মোল্লা দৌড়ে পালিয়ে যান। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। অভিযোগের বিষয়ে জানতে রতন মোল্লাকে ফোন করা হলেও তিনি কোন সাড়া দেননি।
এদিকে, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাওসার আহাম্মেদ রবিন নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার হোসেন্দী পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ। আটক রবিন হোসেন্দী পূর্বপাড়া গ্রামে নানার বাড়িতে থাকে। তার বাবার নাম কবির মিয়া। তাদের পৈতৃক বাড়ি সিলেট।
