Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

কচুয়ায় কিশোরীর শ্লীলতাহানি

অপমানে বিষপানে আত্মহত্যার চেষ্টা

Advertisement

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কচুয়ায় এক কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানি হলে লোকলজ্জার ভয়ে সোমবার সকালে ওই কিশোরী বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, রোববার সকালে উপজেলার কাকারবিল এলাকায় রাড়িপাড়া ইউনিয়নের মহসিন সরদারের ছেলে রোহান ওই কিশোরীকে একা পেয়ে যৌন নির্যাতনের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে রোহান দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে সকালে ওই কিশোরী বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত রোহান আত্মগোপনে রয়েছেন। থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমরা রোববার মৌখিকভাবে ঘটনাটি শুনেছিলাম কিন্তু কিশোরীর পরিবারের পক্ষ থেকে তখন কোনো অভিযোগ করা হয়নি। শুনেছি ওই কিশোরী বিষপান করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম