Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Advertisement

Icon

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রংপুরে ভেজাল শিশুখাদ্য ধ্বংস, দুই প্রতিষ্ঠানে জরিমানা

রংপুরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া নিুমানের অস্বাস্থ্যকর শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে দুই প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। সোমবার কুঠিরপাড়ায় জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিদপ্তর ও এনএসআইয়ের সমন্বয়ে ওই অভিযান পরিচালিত হয়। এ সময় দানেশ ট্রেডার্সের গোডাউনে নিুমানের শিশুখাদ্য ফলের জুস ও কোমল পানীয় জব্দ করা হয়। এছাড়া মজুত পণ্যের হিসাবের গরমিল থাকায় ‘আঙ্গুর’ নামে এক পরিবেশককে জরিমানা করা হয়। রংপুর ব্যুরো

কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতি

কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতি হয়েছে। রোববার রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের হরিলার মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতদলের সদস্যরা বাড়িতে ডুকে শিক্ষক হরিলালকে হাত-পা বেঁধে সবাইকে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় পাশে অবস্থিত হরিলাল মাস্টারের ভাই ক্লান্তি লাল দেবনাথের ঘরেও ডাকাতি করে। কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

অভয়নগরে ৫০ বস্তা সার জব্দ, নছিমনচালক আটক

অভয়নগরে ৫০ বস্তা ডিএপি সার ও ১টি নছিমন জব্দ করেছে পুলিশ। অবৈধভাবে সার পরিবহণের দায়ে নছিমনচালক সাব্বির মোল্যাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সাব্বির আমডাঙ্গা গ্রামের বাসিন্দা। অভয়নগর (যশোর) প্রতিনিধি

চিলমারীতে নবনির্মিত বিদ্যালয়ের দেওয়াল ধসে শিশু আহত

চিলমারীতে সদ্যনির্মিত প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়ণকেন্দ্র ভবনের দেওয়াল ধসে শিশু আহত হয়েছে। রোববার সন্ধ্যায় রমনা মডেল ইউনিয়নাধীন ১নং ওয়ার্ডে বজরা দিয়ার খাতা প্রাথমিক বিদ্যালয়ে ওই দুর্ঘটনা ঘটে। ভবনটি উদ্বোধনের ৩ মাসের মাথায় দেওয়াল ধসে জান্নাতি আক্তার নামে ওই শিশু আহত হয়। সে রমনা ঘাট এলাকার শাহাজাহান আলীর মেয়ে। চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

বদলগাছীতে কোলা বাজারে রাস্তা সংস্কার দাবি

বদলগাছীর কোলা বাজারে চলাচলের অনুপযোগী রাস্তা সংস্কারের দাবিতে সোমবার মানববন্ধন হয়েছে। হোসাইন মোহাম্মদ আসাদুজ্জামান টুটুলের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সিএনজি মালিক সমিতির চেইন মাস্টার ফিরোজ হোসেন ও ব্যবসায়ী পাপ্পু হোসেন। বক্তারা বলেন, বাজারের প্রায় ২০০ ফুট রাস্তার সংস্কার চলছিল। কিন্তু ১২ ফুট জায়গার মালিকানা নিয়ে আইনি জটিলতায় দুই বছর ধরে কাজ বন্ধ রয়েছে। রাস্তায় কাদা ও গর্তের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। চলাচলেও দুর্ভোগ হচ্ছে। নওগাঁ প্রতিনিধি

বদরগঞ্জে বিনা সনদে চিকিৎসায় জরিমানা

বদরগঞ্জে মুহাম্মাদীয়া ডিজিটাল ডেন্টাল চেম্বারে বিনা সনদে চিকিৎসাসেবা পরিচালনার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মুহাম্মাদীয়া ডেন্টালের চিকিৎসক আহসান হাবীবকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বৈধ সনদ দেখাতে ব্যর্থ হন। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন তাকেও জরিমানা করে। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম