Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

পঞ্চগড়ে নারী প্রশিক্ষককে চুলের মুঠি ধরে লাঞ্ছনা

জড়িত উপ-পরিচালকের শাস্তির দাবিতে বিক্ষোভ

Advertisement

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নারী প্রশিক্ষককে চুলের মুঠি ধরে লাঞ্ছনার অভিযোগ উঠেছে মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) একেএম ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে। আন্তর্জাতিক নারী দিবসে নারী লাঞ্ছনার ওই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এতে অভিযুক্ত উপ-পরিচালকের শাস্তির দাবিতে সোমবার পঞ্চগড়ে মানববন্ধন হয়েছে। এতে ওই উপ-পরিচালককে প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করা হয়। নির্যাতিত নারী সমাজ এবং জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে মানববন্ধনে পাঁচ উপজেলার নারী কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বক্তারা বলেন উপ-পরিচালকের এমন আচরণ শুধু অনাকাঙ্ক্ষিতই নয়, এটি সরকারি চাকরিবিধির পরিপন্থি। তারা বিচার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। লিখিত অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, ৮ মার্চ নির্দেশনা দেওয়ার সময় উপ-পরিচালক একেএম ওয়াহিদুজ্জামান তার ওপর চড়াও হন এবং তার চুলের মুঠি ধরে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম