বউ তালাক দিয়ে কুরআন অবমাননা
কমলগঞ্জে যুবকের শাস্তির দাবি
Advertisement
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের বড়খোলার মিলন মিয়ার বিরুদ্ধে কুরআন অবমাননা ও ইমামের সঙ্গে আপত্তিকর গালাগালির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় মুসল্লিরা উত্তেজিত হয়ে মিলনকে গণধোলাই দেয়। পুলিশ ঘটনা জানতে পেরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে স্থানীয় মুসল্লিরা রাত ১১টায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন। পুলিশ মিলন মিয়াকে গ্রেফতার দেখিয়ে মৌলভীবাজার জেলহাজতে প্রেরণ করেছে।
জানা যায়, বড়খোলার দুরুদ মিয়ার ছেলে মিলন মিয়া কিছুদিন আগে পারিবারিক কলহে স্ত্রীকে তালাক দিয়েছিল। সোমবার ইফতারের পূর্বে বড়খোলা জামে মসজিদের ইমামের কাছে গিয়ে তার স্ত্রীকে এনে দিতে বলে। ইমাম তার স্ত্রীকে এনে দিতে অপারগতা প্রকাশ করলে মিলন ইমামের সঙ্গে অশালীন আচরণ করে।
একপর্যায়ে মসজিদে থাকা পবিত্র কুরআন শরিফ এনে পায়ের নিচে রেখে ঈমাম সাহেবকে বলে, ‘এখন কী কষ্ট লাগছে?‘সে বারবার কুরআন শরিফ পায়ের নিচে রাখে এবং আপত্তিকর ভাষায় কুরআন নিয়ে গালি দেয়।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু জনতাকে আশ্বস্ত করেন যে, আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
