৪০ লাখ টাকার জন্য ভাইকে ওষুধ সেবনে হত্যা
Advertisement
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মঠবাড়িয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন রুবেল খলিফা নামে এক যুবক। স্বজনদের অভিযোগ পাওনা টাকা চাওয়ায় তাকে পরিকল্পিতভাবে ওষুধ সেবন করিয়ে হত্যা করেছে শ্বশুর ইউনুস হাওলাদার। সোমবার দুপুর ১টায় বরগুনা জেলার বেতাগী থানার লক্ষীপুরা গ্রামে এ ঘটনা ঘটে। রুবেল খলিফা মঠবাড়িয়া উপজেলার পাটাকাটা গ্রামের মৃত মনতাজ খলিফার ছেলে। বরিশালের কোতোয়ালি মডেল থানার সুরতহাল সূত্রে জানা যায়, মৃত খলিফা দুবাই প্রবাসী ছিলে। ২০২৪ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে নিজ গ্রামে আসে। আসার পর থেকে মানসিক সমস্যায় ভুগতে ছিলেন। ৮ মার্চ শ্বশুরবাড়ি থাকা অবস্থায় বসতঘরের বাথরুমে গিয়ে গ্যাসের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য লাশ বিভাগীয় প্রধান ফরেন্সি মেডিসিন বিভাগে প্রেরণ করা হয়।
নিহতের বড় বোন নাজমা সুলতানার দাবি, আমার ভাইকে পরিকল্পিতভাবে টাকার জন্য হত্যা করেছে। আমার ভাই তার শ্বশুরের কাছে প্রায় ৪০ লাখ টাকা পাবে সেই টাকা চাইতে গিয়ে লাশ হয়ে ফিরলেন। আমি প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।
স্ত্রী সনিয়া আক্তার জানান, আমার স্বামীর মৃত্যুকে কেন্দ্র করে আমার বাবাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছে। যাতে আমার বাবার থেকে তারা সুবিধা নিতে পারে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দিন জানান, বিষয়টি আমার জানা নেই তবে খোঁজখবর নিয়ে জানাতে পারব।
