ভোলায় বৃদ্ধাকে হত্যার পর স্বর্ণসহ জিনিসপত্র লুট
Advertisement
যুগান্তর প্রতিবেদন, ভোলা
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভোলা সদর উপজেলায় বসতঘরে ঢুকে হালিমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া বৃদ্ধার নাকে-কানে থাকা স্বর্ণালংকার ও ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে তারা। বুধবার রাত আনুমানিক ৯টায় উত্তর দিঘলদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চানকাজী শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হালিমা বেগম ওই বাড়ির বাসিন্দা মফিজল শিকদারের স্ত্রী।
নিহতের স্বজন ও প্রতিবেশীর জানান, হালিমা বেগম ও মফিজল শিকদার দম্পতির ছেলেরা বিয়ের পর তাদের স্ত্রী সন্তানদের নিয়ে পাশের ভিন্ন বাড়িতে থাকেন। বুধবার রাতে তারাবি নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে যান বৃদ্ধার স্বামী ও ছেলেরা, এ সময় বসতঘরে একাই ছিলেন হালিমা। এর কিছুক্ষণ পর বৃদ্ধা ঘর থেকে বেরিয়ে পাশের বাড়িতে অবস্থিত ছেলের বাড়িতে কিছু সময় কাটিয়ে ফের নিজ বসতঘরে চলে আসেন। একপর্যায়ে স্বামী ও ছেলেরা তারাবি নামাজ শেষে ঘরের সামনে এসে দেখেন দরজা খোলা এবং ঘরে ঢুকে দেখেন তার রক্তাক্ত লাশ চৌকির উপর পড়ে আছে। তারা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পল্লি চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় সদর মডেল থানা পুলিশ।
