Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Advertisement

Icon

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হবিগঞ্জে নদী রক্ষার দাবিতে নাগরিক অবস্থান

হবিগঞ্জের সব নদ-নদী দখল দূষণের কবল থেকে রক্ষার দাবিতে খোয়াই নদীর নৌকাঘাটে নাগরিক অবস্থান কর্মসূচি করেছে খোয়াই রিভার ওয়াটারকিপার ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। বৃহস্পতিবার ধরা হবিগঞ্জের উপদেষ্টামণ্ডলীর সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। হবিগঞ্জ প্রতিনিধি

সুন্দরবনে অস্ত্রসহ শরীফ বাহিনীর সদস্য আটক

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্য ওসমান গণিকে আটক করেছে কোস্টগার্ড। তিনি সাতক্ষীরার আশাশুনির বাসিন্দা। বৃহস্পতিবার সুন্দরবনের শেলা নদীসংলগ্ন মূর্তির খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় ১টি একনলা বন্দুক, ২১ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। বাগেরহাট প্রতিনিধি

পৌর কর্মচারীকে অচেতন করে পাঁচ লাখ টাকা ছিনতাই

মঠবাড়িয়া পৌরসভার কর্মচারী মো. শহিদুল ইসলাম কালাম আকন বুধবার উত্তরা ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে তাকে অচেতন করে টাকা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় অভিযোগ জানানো হয়েছে। বিষয়টা তদন্তাধীন বলে জানিয়েছে পুলিশ। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

টাঙ্গাইলে দেশি পণ্যকে বিদেশি বলে বিক্রি, জরিমানা

ঈদকে সামনে রেখে টাঙ্গাইলে দেশি পণ্যকে বিদেশি বলে বিক্রি, নকল পণ্য বিক্রিসহ নানা অভিযোগে বিবন্ড, টপ টেন ও মেঘামার্টকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া কয়েকটি শোরুমে নামিদামি ব্যান্ডের নকল পারফিউম, কসমেটিকস জব্দ করা হয়। বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম