গোয়াইনঘাটে খামারে মিলল রাজমিস্ত্রির লাশ
পড়েছিল গলাকাটা অবস্থায়
Advertisement
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গোয়াইনঘাটের ফতেহপুরে একটি মুরগির খামার থেকে সুমন মিয়া নামের এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের তৃতীয়খণ্ড গ্রামের একটি মুরগির খামার থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সুমন মিয়া উপজেলার ফতেহপুর ইউনিয়নের তৃতীয়খণ্ড গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে। জানা যায়, ওই দিন রাতে একই গ্রামের মোস্তাকিম তাদের মালিকানাধীন মুরগির খামারে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিনকে অবহিত করেন। খবর পেয়ে চেয়ারম্যান বিষয়টি গোয়াইনঘাট থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
