ঈশ্বরদীতে নারীর নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
প্রতিবাদ করায় মারধর
Advertisement
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঈশ্বরদীতে এক নারীর গোসলের নগ্ন ভিডিও ধারণ করে অনৈতিক প্রস্তাব ও অর্থ দাবির অভিযোগ উঠেছে নয়ন মন্ডল নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করায় ওই নারী ও তার স্বামীকে বেধড়ক মারধর করেছে অভিযুক্ত নয়ন মন্ডল ও তার ভাই হৃদয় মন্ডল। বৃহস্পতিবার এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযুক্ত নয়ন মন্ডল চরমিরকামারী মাথালপাড়া এলাকার বাসিন্দা। জানা যায়, তিন বছর আগে নয়ন মন্ডল প্রতিবেশী ওই নারীর গোসলের সময় পার্শ্ববর্তী একটি লিচু গাছ থেকে গোপনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। ছবি ও ভিডিও ধারণের পর থেকে নানাভাবে ওই গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল নয়ন। গোপন ছবি ও ভিডিও প্রকাশ করার হুমকি দেখিয়ে কয়েক দফায় টাকাও হাতিয়ে নেয় ওই নারীর কাছ থেকে। এদিকে গত মঙ্গলবার বিকালে ওই নারী গোসলের সময় আবারও পার্শ্ববর্তী লিচু গাছ থেকে ভিডিও করার চেষ্টা করে অভিযুক্ত নয়ন মন্ডল। এ সময় ওই নারী ও তার স্বামী বিষয়টি দেখে ফেলায় পালিয়ে যায় নয়ন। বিষয়টি নিয়ে নয়ন মন্ডলের বাড়িতে গেলে নয়ন ও তার ভাই ওই দম্পতিকে পিটিয়ে আহত করে।
