Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি

ফরিদগঞ্জে এক ঘুসিতে প্রাণ গেল অটোচালকের

Advertisement

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফরিদগঞ্জে কলাগাছের পাতা কাটা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের এক ঘুসিতেই প্রাণ গেল বিল্লাল হোসেন (৫০) নামে এক সিনএনজি অটোরিকশাচালকের। শুক্রবার বিকালে উপজেলার ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় কামাল ভেন্ডার, সাদ্দাম ও রমজান আলী জানান, ওই গ্রামের বিল্লাল হোসেন ও আবুল বাশারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বৃহস্পতিবার এসব বিষয় নিয়ে থানায় অভিযোগ দেন আবুল বাশার। শুক্রবার বিকালে গ্রামের রমজান আলী লিটনের দোকানের সামনে উভয়ের মধ্যে এসব নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল বাশার বিল্লাল হোসেনকে হঠাৎ করেই পেছন দিক থেকে ঘাড়ে ঘুসি দেন। এতে ঘটনাস্থলেই বিল্লাল মাটিতে পড়ে যান। স্থানীয়রা দ্রুত উপজেলা সদরস্থ জেনারেল হাসপাতাল ও ডায়াবেটিকস সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত আবুল বাশার পলাতক রয়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম