Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মহেশখালীতে জমি নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

বাড়িঘরে হামলা-ভাঙচুর

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মহেশখালীর শাপলাপুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত মোহাম্মদ নেচার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার সাতদিন পর শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মারা যান। এদিকে মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে। এনিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, শাপলাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুখবেখি-ঘোনারপাড়া এলাকায় জমি নিয়ে দীর্ঘদিন দুই পক্ষের বিরোধ চলে আসছিল। ওই জমির ওপর আদালতের নিষেধাজ্ঞা থাকাসত্ত্বেও ৬ মার্চ রাতে সিরাজুল ইসলাম, আব্দুল খালেক, মোহাম্মদ হোসেন ও আব্দুল মান্নানের নেতৃত্বে প্রতিপক্ষের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় রাজমিস্ত্রি মোহাম্মদ নেচার গুরুতর আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের ভাই মহি উদ্দিন জানান, হামলাকারীরা শাপলাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সিরাজুল ইসলামের নিকটাত্মীয় হওয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকৃত ঘটনা আড়ালের চেষ্টা চলছে। এর আগে পুলিশকে অনৈতিকভাবে প্রভাবিত করে উল্টো আহত ব্যক্তিদের নামেই মামলা হয়েছিল। ওই মামলায় নিহত নেচারও আসামি ছিলেন। ওসি মোহাম্মদ সোলতান জানান, মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগে যে মামলাটি হয়েছিল, সেখানে এখন হত্যা মামলার ধারা যুক্ত করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম