কবিরহাটে ছুরিকাঘাতে যুবককে হত্যার চেষ্টা
হামলাকারীকে গণপিটুনি
Advertisement
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর কবিরহাটে মাহির উদ্দিন নামে এক যুবককে ছুরিকাঘাতে জখম করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী মুন্নাকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
শুক্রবার বিকালে কবিরহাট বাজারে এ ঘটনা ঘটে। আহত মাহির কবিরহাট পৌরসভার ১নং ওয়ার্ড ডাক্তার বাড়ির মাইন উদ্দিনের ছেলে। স্থানীয় বাজার ব্যবসায়ীরা জানান, জুমার নামাজের সময় মসজিদে তর্কাতর্কি হয় মাহির ও মুন্নার মধ্যে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে মুন্না ছুরিকাঘাতে করে মাহিরকে জখম করে। পরে পালিয়ে যাওয়ার সময় মুন্নাকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আহত মাহিরকে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠায়।
