Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ধোবাউড়ায় ছাত্রশক্তির নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Advertisement

Icon

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহযোগী সংগঠন ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাংগঠনিক সম্পাদক ও ঢাকসু মুহসিন হলের সমাজসেবা সম্পাদক সাইফুল্লাহর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার গভীর রাতে এই আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাতেই ফেসবুক স্ট্যাটাসে হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের সমাজসেবা সম্পাদক সাইফুল্লাহ বিষয়টি জানান। তিনি লিখেছেন, ‘ইন্নালিলাহ, সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা ও আগুন দিয়েছে। আম্মা ফোন দিয়ে কান্নাকাটি করতেছেন।’ সাইফুল্লাহর বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ডোমঘাটা গ্রামে। শুক্রবার সকালে সাইফুল্লাহর বাড়িতে সরেজমিন গিয়ে দেখা যায়, বাড়ির পশ্চিম পাশের ঘরটিতে আগুন দিয়েছে। দক্ষিণ পাশের বসতঘরটিতে কুপিয়ে ভাঙচুর করেছে। পরে টের পেয়ে স্থানীয়রা আগুন নিভিয়েছে। সাইফুল্লাহ বাড়িতে ছিল না। তবে দুপুরে তিনি বাড়িতে এসে পৌঁছান। এদিকে সকালে সাইফুল্লাহর বাড়ি পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সার্কেল স্যারসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি, আগুন লাগার বিষয়ে সত্যতা পাওয়া গেছে, তবে এখনও লিখিত অভিযোগ পাইনি, লিখিত পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম