Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

স্বরূপকাঠিতে মস্তকবিহীন লাশের পরিচয় শনাক্ত

Advertisement

Icon

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

স্বরূপকাঠিতে মস্তকবিহীন উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত হওয়ার কথা জানিয়েছেন পুলিশ। নিহত যুবকের নাম গোপাল চন্দ্র দাস। তিনি বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের গনপাড়া গ্রামের পরিমল চন্দ্র দাসের ছেলে। শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এ তথ্য জানান। এসপি বলেন, গত শুক্রবার বিকালে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের মামুন মিয়ার ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশে সন্ধ্যা নদীর তীর থেকে গলাকাটা ও মস্তকবিহীন এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

পরে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এসপি জানান, লোমহর্ষক এ হত্যাকাণ্ডের তদন্তে তাৎক্ষণিক পিবিআই, সিআইডি ও র‌্যাব কাজ শুরু করেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম