নগরকান্দায় প্রেমের বিয়ের ২৪ দিনের মাথায় নববধূ খুন
লাশ ঝুলিয়ে রেখে প্রচার আত্মহত্যার
Advertisement
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নগরকান্দায় প্রেম করে বিয়ের ২৪ দিনের মাথায় শনিবার স্বপ্না আক্তার (২১) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত স্বপ্না ফরিদপুরের সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারি গ্রামের হান্নান মোল্লার মেয়ে। স্বপ্নার বাবা-মায়ের দাবি তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচার চালানো হচ্ছে। জানা গেছে, মাত্র ২৪ দিন আগে নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের বাঁশাগারী গ্রামের শওকত মাতুব্বরের ছেলে খায়ের মাতুব্বরের সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। শ্বশুরবাড়ির লোকজনের দাবি স্বপ্না আত্মহত্যা করেছে। ওসি রাসুল সামদানী আজাদ বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে। এদিকে ঘটনার পর থেকেই স্বপ্নার স্বামী খায়ের মাতুব্বর পলাতক রয়েছেন। এদিকে স্বপ্না আক্তারের মা হালিমা বেগম বলেন, শুক্রবার রাতে আমার মেয়ে জামাইর মোবাইল নাম্বারে অনেকবার ফোন দিয়েছি, কিন্তু ফোন রিসিভ করেনি। আজ সকালে খবর পাই আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমার মেয়েকে ওরা হত্যা করে আত্মহত্যা বলে প্রচার চালাচ্ছে। স্বপ্নার বাবা হান্নান মোল্লা বলেন, আমার মেয়েকে ওরা হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচার চালাচ্ছে। আমি এই হত্যার বিচার চাই।
