Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

আগৈলঝাড়ায় চাঁদা না দেওয়ায় প্রবাসীকে মারধর

Advertisement

Icon

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আগৈলঝাড়ায় চাঁদার টাকা না দেওয়ায় প্রবাসী যোগেশ গাইনকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে খাইরুল ফকিরসহ তিনজনের বিরুদ্ধে। এ সময় স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রীকেও লাঞ্ছিত করা হয়। আহত অবস্থায় প্রবাসী যোগেশ গাইনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা যায়, উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের আনন্দ গাইনের ছেলে প্রবাসী যোগেশ গাইনের কাছে ১৪ মার্চ বিকালে গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের গৌহর ফকিরের ছেলে খাইরুল ফকিরসহ অজ্ঞাতনামা দুজনে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। যোগেশ গাইন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে গুরুতর আহত করে। এ সময় যোগেশ গাইনের স্ত্রী সবিতা গাইন স্বামীকে বাঁচাতে গেলে তাকেও লাঞ্ছিত করা হয়।

যোগেশ গাইনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে যোগেশ গাইন বাদী হয়ে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ করার পর রোববার সকালে এসআই ওমর ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম