Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

কালকিনিতে ছুরি দিয়ে প্রেমিকার গলা ও পেটে আঘাত

হাসপাতালে রেখে পালাল যুবক

Advertisement

Icon

কালকিনি-ডাসার (মাদীরপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কালকিনিতে ফেসবুক মেসেঞ্জারে চ্যাটিংয়ের মাধ্যমে প্রেমিকাকে ডেকে নিয়ে ছুরি দিয়ে তার গলা ও পেটে আঘাত করে গুরুতর জখম করেছে এক যুবক। এরপর আহত প্রেমিকাকে হাসপাতালে রেখে কৌশলে পালিয়ে যান কথিত প্রেমিক বায়জিদ ও তার খালা তমা। শনিবার রাতে পৌর এলাকার ভুরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। কথিত প্রেমিক বায়জিদ পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ ঠেংগামারা গ্রামের আবুল কালাম সরদারের ছেলে। গুরুতর আহত প্রেমিকার নাম প্রিয়া আক্তার। তিনি উপজেলার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের সাইদ বেপারীর মেয়ে। জানা যায়, প্রেমিক বায়জিদের সঙ্গে মেসেঞ্জারে কথা হয় প্রেমিকা প্রিয়ার। এ সময় তাকে শপিং করে দেওয়ার কথা বলে দেখা করতে বলেন বায়জিদ। পরে পরিবারের কাছে মিথ্যা বলে বাড়ি থেকে বের হন প্রিয়া। পরে সন্ধ্যার দিকে তাকে বায়জিদ ভুরঘাটা এলাকায় তার নানাবাড়ির কাছে নিয়ে যান। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে প্রিয়ার গলা ও পেটে আঘাত করেন বায়জিদ। এতে তার গলার এক-তৃতীয়াংশ কেটে যায় এবং পেটে সামান্য ক্ষত হয়। পরে বায়জিদ ও তার খালা তমা প্রিয়াকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে কৌশলে পালিয়ে যান। এ সময় তারা তার ব্যবহৃত মোবাইল ফোনও নিয়ে যান বলে জানান আহত প্রিয়া। পরে বাবা-মা খবর পেয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান। ওসি জহিরুল আলম বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম