Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

পলাশবাড়ীতে ভিজিএফের চাল বিতরণে হাতাহাতি

Advertisement

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গাইবান্ধার পলাশবাড়ীতে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ করে ভিজিএফ কার্ডধারীদের সাথে চেয়ারম্যানের লোকজনের হাতাহাতির ঘটনায় রোববার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দরিদ্র নারী পুরুষ। এ ঘটনায় মহিলাসহ আহত হয়েছে ১৫ জন। রোববার সকালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মোহদীপুর ইউনিয়নের দরিদ্র অসহায়, বিধবা, বয়স্ক, প্রতিবন্ধীদের জন্য ৫২০০ জনের জন্য ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়। যথারীতি চেয়ারম্যান মেম্বাররা এসব ব্যক্তির মধ্যে ভিজিএফের চাল বিতরণের স্লিপ বিতরণ করেন। সেই অনুযায়ী শনিবার বরাদ্দ ৫২০০ জনের মধ্যে স্লিপধারীদের ভিজিএফের চাল বিতরণ করা হয় বলে চেয়ারম্যান দাবি করেন। কিন্তু সকালে ভিজিএফের চালের স্লিপ নিয়ে শত শত লোক ঢোলভাংগা বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে জমায়েত হয়। তারা চেয়ারম্যানের কাছে স্লিপ দেখিয়ে চাল দাবি করেন। এতে ভিজিএফ কার্ডধারী ১৭০০ নারী পুরুষ তাদের প্রাপ্ত চাল দাবি করেন। মোহদীপুর ইউপি চেয়ারম্যান আজাদুল ইসলামের সাথে চাল না পাওয়া ভিজিএফ কার্ডধারীদের সঙ্গে চেয়াম্যানের তর্কবিতর্ক ও হাতাহাতি হয়। এতে দুপক্ষের অন্তত ৬ জন নারীসহ ১৫ আহত হয়। এক পর্যায়ে ভিজিএফ কার্ডধারী নারী পুরুষ, প্রতিবন্ধীরা চেয়ারম্যানের বিচার দাবিতে বিক্ষোভ করে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙা ও ঢুটিয়াপুকুর নামক স্থানে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অবরোধ তুলে নেয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম