Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

রায়পুরায় নিখোঁজ শিশুর লাশ মিলল প্রতিবেশীর ছাদে

Advertisement

Icon

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের একদিন পর আব্দুর রহমান (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৮টায় মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের একটি বাড়ির ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়। আব্দুর রহমান ওই গ্রামের শুকুর আলীর ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে আব্দুর রহমান নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। পরে রোববার সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়ার একতলা বাড়ির ছাদে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ জানান, ঘটনাটির রহস্য উদঘাটনে ঢাকার সিআইডির ক্রাইম সিন ইউনিটকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করবে। লাশ আলামত যাতে নষ্ট না হয়, সে জন্য পুলিশ সতর্কতার সঙ্গে কাজ করছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম