Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মাধবপুরে নেশাখোর ছেলের অত্যাচারে বাবা বাড়িছাড়া

Advertisement

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন আশি বছরের বৃদ্ধ এক বাবা। এ ঘটনায় সুবিচার ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা সুমন্ত সরকার অভিযোগ করেন, তার ছেলে সুজন সরকার দীর্ঘদিন ধরে এলাকায় কিছু অসৎ লোকের সঙ্গে মেলামেশা করে নেশায় জড়িয়ে পড়েছে। এর জের ধরে প্রায়ই তাকে মারধর, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ছেলের অত্যাচারের কারণে তিনি নিজ বাড়িতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছেন না। বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ছেলের ভয়ে বর্তমানে তিনি বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বিষয়টি এলাকার অনেকেই জানলেও তার ভয়ে কেউ প্রকাশ্যে কিছু বলতে সাহস পাচ্ছেন না। এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে জানিয়েছেন মাধবপুরের ইউএনও মো. জাহিদ বিন কাশেম।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম