Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Advertisement

Icon

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ভাগনে গ্রেফতার

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের ভাগনে আলভিনকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ। রোববার রাতে চান্দগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নগরীর আলোচিত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা হত্যা মামলার আসামিও আলভিন। তার বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। চট্টগ্রাম ব্যুরো

আদমদীঘিতে ট্রেনে কেটে যুবক নিহত

আদমদীঘিতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নাঈম হোসেন (২১) নামে দিনমজুর যুবক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের পাইকপাড়ায় ওই দুর্ঘটনা ঘটে। সোমবার সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান এ তথ্য দিয়েছেন। নিহত নাঈম আদমদীঘির সান্তাহার ইউনিয়নের উথরাইল গ্রামের শাহীন হোসেনের ছেলে। বগুড়া ব্যুরো

নোয়াখালীতে সার নীতিমালা বাস্তবায়ন দাবিতে মানববন্ধন

‘সার নীতিমালা ২০২৫’ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে সোমবার মানববন্ধন করেছে বিএডিসি বীজ ও সার ডিলার সমিতি। মানববন্ধনে বক্তারা বলেন, নীতিমালাটি কার্যকর হলে ওয়ার্ড পর্যায়ে ডিলার নিযুক্ত করে কৃষকের দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যে সার পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে সারের কৃত্রিম সংকট ও অসম বিতরণ রোধ হবে এবং দুর্নীতিপরায়ণ মহলের ডিলারশিপ বাতিল হয়ে তৃণমূলের প্রকৃত কৃষক উপকৃত হবেন। কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

পাহাড় কাটার প্রতিবাদ করায় ছুরিকাঘাত, মামলা

চট্টগ্রামে মাটিখেকো চক্রের বিরুদ্ধে মানববন্ধন করে প্রতিবাদ করায় সাইদুর রহমান নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার উপজেলার চুনতী ইউনিয়নের ডেপুটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্ব^জনরা জানায়, একটি মাটিখেকো চক্র দীর্ঘদিন ধরে চুনতি ইউনিয়নের বাগানপাড়া এলাকায় টিলা কেটে উজাড় করছিল। মাটি কাটার প্রতিবাদে শনিবার সাইদুরসহ এলাকার কিছু লোকজন মানববন্ধন করে। চট্টগ্রাম ব্যুরো

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম