Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সুন্দরগঞ্জে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাত

Advertisement

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গাইবান্ধার সুন্দরগঞ্জের পল্লিতে বিয়ের সময় যৌতুকের টাকা শোধ করলেও স্বামীর চাহিদা মেটাতে পারেনি গর্ভবতী স্ত্রী রুমি বেগম। অবশেষে আবারও দুই লাখ টাকা দিতে না পারায় যৌতুক লোভী স্বামী গর্ভবতী স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে আহত করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার তথ্য ও ছবি নিয়ে একটি প্রতিবেদন।

গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কাবিলের বাজার এলাকার কিসামত মালিবাড়ি গ্রামের বাসিন্দা রেজাউল মিয়ার মেয়ে সুমি বেগমের সঙ্গে ১১ বছর আগে বিয়ে হয় সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা ইউনিয়নের উত্তর রাজিবপুর গ্রামের মজনু মিয়ার সঙ্গে। বিয়ের সময় ৩ লাখ টাকা যৌতুক দেওয়া হয় জামাই মজনু মিয়াকে। দীর্ঘদিন সংসার ভালোই চলছিল। রবিবার দিনের বেলা স্বামী মজনু মিয়া স্ত্রীকে তার বাপের বাড়ি থেকে যৌতুক হিসাবে ২ লাখ টাকা আনার জন্য চাপ দেয়। এতে সে রাজি না হলে মজনু মিয়া স্ত্রী রুমি বেগমকে শারীরিকভাবে নির্যাতন করে। একপর্যায়ে তার মাথায় হাতুড়ি দিয়ে দুইবার আঘাত করে। এতে গুরুতর আহত হলে এলাকার লোকজন ট্রিপল নাইনে ফোন দিলে রোববার রাতে সুন্দরগঞ্জ থানার পুলিশ আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম