Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বাজিতপুরে ভুট্টাখেত থেকে অচেতন শিশু উদ্ধার

Advertisement

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে কটিয়াদী উপজেলার শেষ সীমান্তে বাজিতপুর উপজেলার উজানচরে ভুট্টাখেত থেকে ১০ বছর বয়সি অচেতন এক অজ্ঞাত শিশুকে এলাকাবাসী উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, বুধবার দুপুরে কয়েকজন শিশু ভুট্টাখেতে শিশুটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দিলে এলাকাবাসী এসে ভাগলপুর পুলিশ ফাঁড়ির পুলিশকে অবহিত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শিশুটির সঙ্গে একটি শপিংব্যাগে নতুন জুতা ও ছেঁড়া জামা রয়েছে। গায়ে কাদামাটি লাগানো। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণ করে অচেতন অবস্থায় ভুট্টাক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। উদ্ধারকারীরা জানান, শিশুটি একবার তার নাম ফাইজা, বাড়ি কিশোরগঞ্জ বলে জানায়। কিন্তু পরে আবার অচেতন হয়ে পড়ে। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা আক্তার জানান, শিশুটি ধর্ষণের শিকার হতে পারে। তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে। ভাগলপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আবু হানিফা জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি জানতে পারি। আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম