পাথরঘাটায় বাবা মাকে নির্যাতন দুই ছেলের
Advertisement
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পাথরঘাটায় বাবা-মাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে সদর ইউনিয়নের পশ্চিম বাদুরতলা গ্রামে নুরুল ইসলাম ও তার স্ত্রী বিউটিকে পদ্মা বাজার এলাকায় প্রকাশ্যে নির্যাতন করে ছেলে বেল্লাল ও হেলাল। জানা গেছে, রোববার সকালে স্থানীয় একটি মসজিদের দিঘি থেকে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যায় অভিযুক্তরা। পরে সেই মাছ প্রায় ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়। এ বিষয়ে বাবা-মা প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালানো হয়। গুরুতর অবস্থায় নুরুল ইসলাম ও তার স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। নুরুল ইসলাম বলেন, ছেলেরা প্রায়ই আমাদের মারধর করে। তারা মাদকাসক্ত এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। আমরা তাদের হাত থেকে বাঁচতে চাই এবং সরকারের কাছে বিচার চাই। ওসি মো. এনামুল হক জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
