Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

জীবননগরে বাবার ভয়ংকর কাণ্ড

ছেলের গলায় হাঁসুয়া ঠেকিয়ে মায়ের কাছে মুক্তিপণ দাবি

Advertisement

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চুয়াডাঙ্গার জীবননগরে নিজের আট বছরের সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে এক বাবা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনায় অপহৃত শিশু সিয়ামকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতার বাবা আজিজুল সাতক্ষীরার কলারোয়া উপজেলার মোড়াকাটি গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে এবং তার সহযোগী আক্তার হোসেন জীবননগর উপজেলার দক্ষিণপাড়া এলাকার মৃত আবদুল মজিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিয়ামের মা শাবানা খাতুন প্রবাসে থাকায় সে জীবননগরের ঘুগরাগাছি গ্রামে নানির কাছে বসবাস করত। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে আজিজুল কৌশলে শিশুটিকে নানাবাড়ি থেকে নিয়ে যায়। পরে সহযোগী আক্তারকে সঙ্গে নিয়ে তাকে একটি নির্জন বাগানে নিয়ে হাত-পা বেঁধে ফেলে। এরপর শিশুটির গলায় ধারালো হাঁসুয়া ধরে ছবি তুলে ভারতে অবস্থানরত মায়ের কাছে পাঠানো হয়। মুক্তিপণ হিসাবে ৫০ হাজার টাকা দাবি করা হয় এবং টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকি দেওয়া হয়। আতঙ্কিত হয়ে শিশুটির মা বিকাশের মাধ্যমে ১০ হাজার ৩০০ টাকা পাঠান। এ ঘটনায় সিয়ামের খালু শহর আলী মঙ্গলবার সন্ধ্যায় জীবননগর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে রাত সাড়ে ৯টার দিকে পাকা দাসপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে অপহৃত শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে বাবা আজিজুল ও সহযোগী আক্তারকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার টাকা এবং অপরাধে ব্যবহৃত ধারালো হাঁসুয়াটি জব্দ করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মুক্তিপণের উদ্দেশ্যে এ অপরাধের কথা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম