Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মদনে ভাগবাঁটোয়ারা করে গরু জবাই

সংঘর্ষে আহত ২০

Advertisement

Icon

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মদনে গরু জবাই নিয়ে ভাগবাঁটোয়ারাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালীবিন্নী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জানে আলম, সাদেক, কামাল খান, কামাল তালুকদার, পুতুল ও মারুফ গুরুতর আহত হয়। ডাক্তার প্রমা সরকার উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। বাকি আহতরা মদন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতিবছরের মতো কাওয়ালীবিন্নী গ্রামে গ্রামবাসীর উদ্যোগে ভাগবাঁটোয়ারা করে গরু জবাই করার প্রস্তুতি নেয়। কাওয়ালীবিন্নী গ্রামের মাজু তাদের গোত্রদের নিয়ে একটি গরু ক্রয় করার জন্য চাঁদা উত্তোলন করছিল। তার গোত্রের বাইরের কয়েকজনও এ তালিকায় আসে। এদিকে একই গ্রামের জাহাঙ্গীর মাজু ভূঁইয়াকে জানায় যদি ঈদ উপলক্ষ্যে গরু ক্রয় করতে হয় তাহলে গ্রামের সব গোত্রদের নিয়েই গরু ক্রয় করতে হবে। না হয় গ্রামে ঝাগড়াঝাঁটি হতে পারে। এ নিয়ে সোমবার রাতে আবুল মিয়ার চায়ের দোকানে জাহাঙ্গীর ও মাজু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দোকান থেকে সরে গিয়ে জাহাঙ্গীর মিয়ার পক্ষের সিদ্দিক, সম্রাট ও জজ মিয়ার ঘর ভাঙচুরের ঘটনা ঘটে। পরে বিষয়টি নিষ্পত্তি করার জন্য বুধবার গ্রাম বৈঠকে বসে এলাকাবাসী। বৈঠকে জজ মিয়াকে সভাপতি করার জন্য সিদ্ধান্ত হয়। এতে মাজু বাধা দেয়। এ নিয়েই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

মাজু ভূঁইয়া জানায়, আমি আমার গোত্রদের নিয়ে ঈদ উপলক্ষ্যে গরু ক্রয় করার জন্য তালিকা তৈরি করছিলাম। এ তালিকায় জাহাঙ্গীর মিয়ার গোত্রের কয়েকজনের নাম ছিল। পরে জাহাঙ্গীরের সঙ্গে আমার ও নজরুলের কথা কাটাকাটি হয়েছে। বিষয়টি নিষ্পত্তি করার জন্য বুধবার গ্রাম বৈঠক বসলে এক পক্ষের সমর্থক জজ মিয়াকে সভাপতি করার জন্য সিদ্ধান্ত দেয়। যেহেতু জজ মিয়া একটি পক্ষের তাই আমি বিষয়টি সভায় উত্থাপন করি। পরে জাহাঙ্গীরসহ কয়েকজন আমাকে মারধর করে। ঘরবাড়ি ভাঙচুর নিয়ে যে তারা অভিযোগ তুলেছে তা মিথ্যা। তারা নিজেরাই নিজেদের ঘর ভাঙচুর করেছে।

মদন থানার ওসি হাসনাত জামান জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে গ্রামবাসীর উদ্যোগে গরু জবাইকে কেন্দ্র করে কাওয়ালীবিন্নী গ্রামে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম