Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

পারিবারিক বিরোধের জের

বারহাট্টায় চাচাকে ছুরিকাঘাত ভাতিজার

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বারহাট্টার নোয়াগাঁও গ্রামে সোমবার বিকালে পূর্ব বিরোধের জেরে চাচা মোশারফ হোসেনকে ছুরিকাঘাত করেছে আপন ভাতিজা। ভুক্তভোগী নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। গুরুতর অবস্থায় তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযুক্ত রিফাত মোশারফের বড় ভাই আলী আহম্মদের ছেলে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকে রিফাত পলাতক রয়েছে। জানা গেছে, চার দিন আগে ভুক্তভোগী মোশারফের ভাই মোহাম্মদ আলী মারা যান। এ উপলক্ষ্যে সোমবার মসজিদে ইফতারের পূর্বে মিলাদের আয়োজন চলছিল। ইফতার নিয়ে মসজিদে যাওয়ার পথে রিফাত তার চাচা মোশারফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় রিফাতকে তথ্য দিয়ে সহযোগিতা করে তার ভাই জুনায়েদ। ঘটনার আগের দিন জুনায়েদ ও তার মামা শহিদুল ইসলাম ভুক্তভোগীকে হত্যার হুমকি দেয়। স্থানীয় বাসিন্দা আয়াত রহমান জানায়, রিফাত দৌড়ে এসে তার চাচাকে পেটে এবং উরুতে দুটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় ভুক্তভোগীকে উদ্ধার করে প্রথমে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে মমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভুক্তভোগীর মা আছিয়া আক্তার জানান, রিফাত তার নিজের নাতি হলেও পূর্বশত্রুতা ও ষড়যন্ত্রের অংশ হিসাবে এ হামলা করেছে। সম্প্রতি পারিবারিক বিরোধকে কেন্দ্র একটি মামলা চলমান। ওসি মো. নাজমুল হাসান জানান, অভিযোগ পেলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম