চুরির ঘটনার জের
রাজৈরে সালিশে ডেকে শ্বশুরকে কুপিয়ে হত্যা
Advertisement
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জামাইয়ের ভাইয়ের বসতঘরে চুরির ঘটনায় সালিশেতে ডেকে নিয়ে ফল ব্যবসায়ী শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জামাইসহ আহত হয় ৫ জন। ঘটনার পর অভিযুক্তদের বসতঘরে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। মঙ্গলবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকির রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের নুর জামান শেখের ছেলে। তিনি রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় ফলের ব্যবসা করতেন। ঘটনার পর এলাকার ছেড়ে পালিয়েছে অভিযুক্তরা।
জানা যায়, রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মধ্যপাড়া এলাকার রাসেল বেপারীর বসতঘরে সম্প্রতি চুরি হয়। এই ঘটনায় থানায় লিখিত দেন ভুক্তভোগী। মঙ্গলবার সকালে একই এলাকার মজিদ খানের পরিবারের সঙ্গে সালিশ-বৈঠকের আয়োজন করেন এলাকার মাদবররা। সেখানে পরিকল্পিতভাবে রাসেলকে কুপিয়ে আহত করা হয়। বাধা দেওয়ায় নারীসহ ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে প্রতিপক্ষ। পরে ফের সালিশির কথা বলে রাসেলের শ্বশুরকে খবর দিয়ে জামাইয়ের বাড়িতে আনা হয়। একপর্যায়ে ফল ব্যবসায়ী জাকির শেখ ঘটনাস্থলে গেলে তাকেও কুপিয়ে জখম করে মজিদ খান ও তার ছেলেসহ সমর্থকরা। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জাকিরকে মৃত ঘোষণা করেন ডাক্তার।
রাজৈর থানার ওসি (তদন্ত) মো. কুতুব উদ্দিন বলেন, ‘এলাকার জমিজমা নিয়ে বিরোধ ও চুরির ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
