ঈশ্বরগঞ্জে মাদকের প্রতিবাদ করায় ছাত্রের ওপর হামলা
Advertisement
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী প্রচারণা করায় এক কলেজছাত্রের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের বিলরাউল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ছাত্র তুহিন নিজ এলাকায় রমজান মাসে ইফতার মাহফিলের আয়োজন করেন। ইফতার শেষে এলাকার যুব সমাজকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী প্রচারণা চালান। এই প্রচারণাই তার কাল হয়ে দাঁড়ায়। এতে ক্ষুব্ধ হয়ে রোববার রাতে বাড়ি ফেরার পথে মাদককারবারি হারুন একই এলাকার রনি তাদের দলবলসহ তুহিনের গতিরোধ করে মারধর করে এবং বাড়িতে গিয়ে তার পরিবারকে হুমকি দিয়ে আসে।
