Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ফরিদগঞ্জে সিজারে প্রসূতির মৃত্যুতে হাসপাতালে সংঘর্ষ

Advertisement

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফরিদগঞ্জের ডায়াবেটিক সেন্টার অ্যান্ড জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নিহতের স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে পালটাপালটি হামলার অভিযোগ ওঠে। নিহত প্রসূতির নাম তানজিনা আক্তার (১৮)। তিনি উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, ২২ মার্চ রাতে তানজিনার প্রসব ব্যথা উঠলে তাকে দ্রুত ফরিদগঞ্জের ডায়াবেটিক সেন্টার অ্যান্ড জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন।

অভিযোগ রয়েছে, অপারেশন শেষে বেডে আনার মাত্র ৫ মিনিট পর তানজিনা হঠাৎ বুকে ব্যথার কথা বলে চিৎকার শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবি, ভুল চিকিৎসা ও চিকিৎসকের অবহেলার কারণেই তানজিনার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ২৩ মার্চ বিকালে নিহতের স্বজনরা হাসপাতালের সামনে বিচারের দাবিতে অবস্থান নেন। এ সময় তাদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের লোকজনের বাগ্বিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে পালটাপালটি হামলার ঘটনা ঘটে।

মৃত তানজিনার মা বলেন, আমার মেয়েকে তারা সঠিক চিকিৎসা না দিয়ে মেরে ফেলেছে। আমি তাদের বিচার চাই।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম