Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ফুলপুরে শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

Advertisement

Icon

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফুলপুরে এক শিক্ষিকার বিরুদ্ধে শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বালিয়া ইউনিয়নের আরাটন কানপাড়া গ্রামের আপন আদর্শ বিদ্যা নিকেতন স্কুলে এ ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা যায়, আরাটন কানপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে আশরাফুল সানি (৫) বাড়ির কাছে আপন আদর্শ বিদ্যা নিকেতন স্কুলে শিশু শ্রেণিতে লেখাপড়া করে। বিদ্যালয়ের টয়লেট নোংরা করার অভিযোগে শিক্ষিকা নাছিমা আক্তার ঈদের দিন শিশু আশরাফুল সানিকে ধরে নিজ বাড়িতে নিয়ে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেন। এর প্রতিবাদ করায় বাবা বাবুল মিয়াকেও হুমকি দেয়। পরে এলাকাবাসীর সহায়তায় আশরাফুল সানি মুক্তি পেয়েছে। এ ব্যাপরে বাবুল মিয়া জানান, আমি দরিদ্র মানুষ। আমার ছেলেকে হাত-পা এমনকি গলা পর্যন্ত বেঁধে নির্যাতন করেছে। শিক্ষিকা নাছিমা আক্তার ঘটনাটি মিথ্যা-বানোয়াট বলে অভিহিত করেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম