Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মান্দায় চাঁদা না পেয়ে হাতুড়িপেটা

প্রতিবাদে মহাসড়ক অবরোধ

Advertisement

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মান্দায় লাখ টাকা চাঁদা না দেওয়ায় সারওয়ার জাহান উজ্জল নামে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রাজু মেম্বার ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার নওগাঁ-রাজশাহী মহাসড়কের উত্তরা ডিগ্রি কলেজ মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে।

জানা যায়, ভুক্তভোগী সারওয়ার জাহান উজ্জল উপজেলার চকভালাই গ্রামের বাসিন্দা। তিনি প্রায় এক বছর আগে কির্তলী গ্রামের প্রসাদ ও তাপসের কাছ থেকে তাদের বসতবাড়ি কিনে নেন। বাড়ি কেনার বেশ কিছুদিন পর থেকে উজ্জলের কাছে কালীগ্রাম গ্রামের নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য অভিযুক্ত রাজু আহমেদ ও তার সহযোগীরা এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

রোববার (২২ মার্চ) দুপুরে রাজু আহমেদ ও তার ১০-১২ জন সহযোগী উজ্জলকে আটক করে কালীগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রের পেছনে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে থেঁতলে দেয়। পরে তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত ইউনিয়ন পরিষদের সদস্য অভিযুক্ত রাজু আহমেদ গা ঢাকা দেন। এ বিষয়ে মন্তব্য জানতে তার মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি বলেন, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম