ভৈরবে তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
Advertisement
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। টানা ৪ ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও র্যাব সদস্যদের সহায়তায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার রাত ৮টায় উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কাউয়ার বাড়ির সঙ্গে তারার বাড়ির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেন। এদের মধ্যে গুরুতর আহত মেহেদি হাসান, রায়হান খান ও আনাস মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা যায়, উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কাউয়ার বাড়ি ও তারার বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত এক সপ্তাহ ধরে উভয়পক্ষের কিশোরদের মধ্যে কয়েক দফা বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। মঙ্গলবার রাতে স্থানীয় একটি মাজারের ওরসের মেলায় জুয়া খেলা কেন্দ্র করে দুপক্ষের লোকজন পুনরায় বাগ্বিতণ্ডা ও মারামারিতে জড়ায়। পরে এ নিয়ে দুপক্ষের লোকজন রাতে সংঘর্ষে জড়ালে মুহূর্তেই তা রণক্ষেত্রে পরিণত হয়।
