|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁয় সপ্তাহব্যাপী বইমেলা শুরু
নওগাঁয় সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। বুধবার সামাজিক সংগঠন একুশে পরিষদের উদ্যোগে নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বইমেলা উদ্বোধন করেন এমপি জাহিদুল ইসলাম ধলু। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সরকারি কলেজের উপাধ্যক্ষ এস এম মোজাফ্ফর হোসেন, সংগঠনের উপদেষ্টা ডা. ময়নুল হক দুলদুল উপস্থিত ছিলন। মেলায় ৫০টি দোকান রয়েছে। সপ্তাহব্যাপী মেলায় ভাষার গান, সাধারণ জ্ঞান, গদ্যপাঠ ও হাতের সুদর লেখা প্রতিযোগিতা, আলোচনা ও নৃত্যানুষ্ঠানসহ নানা আয়োজন রয়েছে। নওগাঁ প্রতিনিধি
বিশ্বনাথে লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতি
বিশ্বনাথে লন্ডন প্রবাসী আতিকুর রহমানের বাড়িতে ডাকাতি হয়েছে। মঙ্গলবার রাতে পৌরসভার ৪নং ওয়ার্ডের সদলপুর গ্রামে ওই ঘটনা ঘটে। এ সময় প্রবাসীর তালতো ভাই হাবিবুর রহমানের স্ত্রী বোরহানা বেগমের কান ছিঁড়ে স্বর্ণ লুটে নিয়ে যায় ডাকাতদল। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
রাঙামাটিতে অনৈতিক কর্মকাণ্ড, আটক ১০
রাঙামাটিতে রিজার্ভ বাজার এলাকায় শুকতারা বোর্ডিং, হোটেল জেরিন ও হোটেল হিল এড্রেস আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকায় ৩ নারীকে আটক করা হয়েছে। এছাড়া নানা অপকর্মে জড়িত ৭ জনকে আটক করেছে পুলিশ। তারা হলো-রাশেদুল ইসলাম, টিসু চৌধুরী, শাহ আলম, আলমগীর, রিদম, মমিন উদ্দিন ও ইউসুফ। রাঙামাটি প্রতিনিধি
যশোরে পচা খাবার বিক্রি, ক্যাফে নুরে জরিমানা
যশোরে বাসি-পচা খাবার বিক্রি, অনুমোদনহীন পণ্য ব্যবহারের দায়ে বুধবার ‘ক্যাফে নুর’ হোটেলকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে দেখা যায়, হোটেলের ফ্রিজে বাসি খাবার রাখা। রান্নার জায়গার ঠিক পাশেই প্রচুর তেলাপোকা ঘুরে বেড়াচ্ছে। এ সময় রান্নায় ব্যবহারের জন্য রাখা অনুমোদনহীন ক্ষতিকর ১৪০ পিস ‘মোগলাই সেন্ট’, ‘কেওড়া জল’ ও ‘গোলাপ জল’ জব্দ করা হয়। যশোর ব্যুরো
ব্রাহ্মণপাড়ায় ছবি তুলে বকা খেয়ে আত্মহত্যা
ব্রাহ্মণপাড়ায় চাচির মোবাইলে ছবি তোলায় বকা খেয়ে মাহমুদা আক্তার ফাহিমা নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। মঙ্গলবার চান্দলা ইউনিয়নের বলাখাল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফাহিমা ওই এলাকার প্রবাসী ফয়েজ মিয়ার মেয়ে এবং চান্দলা করিম বক্স স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
সোনাগাজীতে ছাত্রদল নেতার পুকুরের মাছ চুরি
সোনাগাজীতে মাঈন উদ্দিন সুজন নামে ছাত্রদল নেতার মৎস্য খামার থেকে রাতের আঁধারে জাল দিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে মঙ্গলকান্দি ইউনিয়নের দক্ষিণ মঙ্গলকান্দি গ্রামে মঙ্গলকান্দি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সুজনের মৎস্য খামারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুজন মামলা করেছেন। সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি
