নাগেশ্বরীতে প্রেমিকের কাণ্ড
তরুণীকে ডেকে নিয়ে দুই বন্ধু মিলে ধর্ষণ
Advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রেমিকাকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক ও তার দুই বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় প্রধান আসামি প্রেমিক জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে জেলার নাগেশ্বরীর বামনডাঙ্গা ইউনিয়নের চর লুছনি এলাকায় সোমবার রাতে।
কচাকাটা থানার পুলিশ জানায়, ওই তরুণীর সঙ্গে বল্লভের খাষ ইউনিয়নের ধারিয়ার পাড় গ্রামের জাহিদ হাসানের মোবাইলে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। ঘটনার দিন সন্ধ্যায় ওই নারীকে ঢাকায় নিয়ে গিয়ে বিয়ের আশ্বাস দেয় জাহিদ। পথিমধ্যে আয়নালের ঘাট এলাকায় দুধকুমার নদীর তীরে একটি ভুট্টাখেতে নিয়ে গিয়ে জাহিদ তার বন্ধু বাবু ও অজ্ঞাত আরেক বন্ধু তাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে গভীর রাতে ওই তরুণী এলাকার একটি বাড়িতে আশ্রয় নেয়। মঙ্গলবার রাতে কচাকাটা থানায় মামলার প্রধান আসামি প্রেমিক জাহিদকে গ্রেফতার করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মুনতাসির মামুন বলেন, প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য দুজনকে গ্রেফতারের প্রচেষ্টা চলছে।
