লক্ষ্মীপুরে দু’গ্রুপের মধ্যে গোলাগুলিতে পথচারী গুলিবিদ্ধ
Advertisement
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পথচারী আব্দুর রহিম (৫৫) গুলিবিদ্ধ ও সাইফুল ইসলাম মানিক (১৯)কে পিটিয়ে আহত করা হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে আফজাল রোডের মুখে চন্দ্রগঞ্জ ইউনিয়নে বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আব্দুর রহিম শেখপুরের শামছুল হকের ছেলে ও আহত মানিক সদরের চরশাহী ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম ও শেখপুর গ্রামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার ঝামেলা হয়। এর জেরে মঙ্গলবার উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দেওপাড়ার নেতৃত্বে রাকিব পাটওয়ারী ও শেখপুরের মিতুল নেতৃত্ব দেয়। রাকিবের লোকজন অস্ত্রধারী ছিল। তিনি হত্যা ও অস্ত্র মামলার আসামি বলে জানা গেছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম বলেন, গোলাগুলির খবর পেয়েছি। আমি ছুটিতে আছি। বিস্তারিত বলতে পারছি না। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
