জমি কম পাওয়ার জের
গাইবান্ধায় বাবার কবর গুঁড়িয়ে দিল ছেলে
Advertisement
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধায় জমির অংশ কম পাওয়ায় বাবাকে গালাগাল করে মৃত বাবার কবর ভাঙচুর করল ছোট ছেলে। তার নাম শাহ আলম মিয়া শালু। মঙ্গলবার দুপুরে কবর ভেঙে ফেলার এ ঘটনা ঘটে। চারপাশের লোকজন অনুরোধ করেও শালু মিয়ার রাগ ভাঙতে পারেননি। শেষ অবধি তিনি তার জমি থেকে বাবার কবর ভেঙে চুরমার করে ফেলেন। ঘটনাটি ঘটেছে গাইবান্ধা সদর উপজেলার আনালের তাড়ি গ্রামে। এ ঘটনার পর এলাকাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
স্থানীয় গ্রামবাসীরা জানায়, গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তাড়ি গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়া ৪ বিঘা সম্পত্তি তার মারা যাওয়ার আগে ৫ ছেলেকে বণ্টন করে দেন। দ্বিতীয় সন্তান ইকবাল মিয়ার নামে জমি বেশি দেওয়ার কথা তুলে পঞ্চম ছেলে শাহ আলম মিয়া শালু মঙ্গলবার দেড়টার দিকে বাবার কবরের ওপর উঠে বেড়া ভাঙচুর করেন। অপর ভাই ইকবাল মিয়ার জমিতে তার বাবার কবর দেওয়া হয়েছিল। তার ছোট ভাই জমি কম দেওয়ার কথা তুলে এই জায়গাটি শাহ আলম শালু তার নিজের বলে দাবি করেন।
স্থানীয়রা আরও জানান, শাহ আলম মিয়া শালু অবসরপ্রাপ্ত সেনাসদস্য। সে কারণে তার বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে সরে যেতে বলেন।
এ ঘটনা সত্যতা স্বীকার করে খোলাহাটি ইউপি চেয়ারম্যান মাসুম হক্কানী ফোনে বলেন, বিষয়টি সমাধান করা হয়েছে। কিন্তু ইতোমধ্যে পাষান্ড জমি লোভি ছেলে তার বাবার কবরটি গুঁড়িয়ে দেয়। যে ঘটনাটি ঘটেছে এটি আসলে অত্যন্ত দুঃখজনক।
