Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

কালাইয়ে মাদক বিক্রিতে বাধা পেয়ে কুপিয়ে জখম

Advertisement

Icon

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কালাইয়ে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মাদক ব্যবসায়ীর লোকজন মোশারফ হোসেনকে কুপিয়ে যখম করেছে। তিনি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে গুরুতর আহতাবস্থায় ভর্তি আছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের দেওগ্রাম জালাইগাড়ী মোড়ে ঘটনাটি ঘটেছে। মাদক ব্যবসায়ীর লোকজনদের হাতে আহত মোশারফ হোসেন সাবু দেওগ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে। মঙ্গলবার রাতে মোশারফ হোসেন সাবু ওই রাস্তা হয়ে যাওয়ার সময় পুকুর পাড়ে মাদক বিক্রি করতে দেখে প্রতিবাদ করেন। মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িতদের অবৈধ কাজ বন্ধ করার জন্য সতর্ক করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক বিক্রেতা পাঁচগ্রামের ধলু মোল্লার ছেলে দেলোয়ার, আনসারের ছেলে সানোয়ার, বিপ্লব আলমসহ তাদের সহযোগীরা তার ওপর হামলা চালায়। সাবু বেদম মারধরে গুরুতর আহত হন। কালাই থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত। আহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম