দশমিনায় বিয়ে বাড়িতে গেটের টাকা নিয়ে সংঘর্ষ
আহত ৪
Advertisement
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দশমিনায় বিয়ে বাড়িতে গেটে টাকা দেওয়া নিয়ে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামের মল্লিক বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বর পক্ষের ৩ জন এবং কনে পক্ষের ১ জন রয়েছে।
বর রাকিব মল্লিক, তিনি একই ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামের আফতার মল্লিকের ছেলে। কনে মিম বাঁশবাড়িয়া গ্রামের সাগর মিয়ার মেয়ে।
আহতরা হলেন-বর রাকিব মল্লিকের ছোট ভাই রাসেল মল্লিক, মামা শফিক হাওলাদার, মামাতো ভাই শাকিল হোসেন এবং কনের মামা জামাল হাওলাদার।
