Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ঈশ্বরগঞ্জে অষ্টমীর মেলায় জুয়া খেলা নিয়ে সংঘর্ষ

Advertisement

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারী এলাকায় আষ্টমীর স্নানের মেলায় জুয়া খেলা কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার প্রতিবছরের ন্যায় লাটিয়ামারী ব্রক্ষ্মপুত্র নদে স্নান অনুষ্ঠিত হয়। ওই স্নানঘাট এলাকায় জুয়ার বোর্ড বসানো নিয়ে দু’গ্রুপের আধিপত্য বিস্তার কেন্দ্র করে সংঘর্ষে দুপক্ষের ১০ জন আহত হন। গুরুতর আহত জুয়েল মিয়া (২৪)কে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির জানান, জুয়া খেলা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে মেলা অদূর উজানচরনওপাড়া এলাকায়। জুয়েল মিয়া জুয়া খেলায় বাধা দেওয়ায় তাকে বেধরক মারধর করা হয়েছে বলেও তিনি জানান। লাটিয়ামারী স্নান উৎসব পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী জনি দে অভিযোগ করে জানান অষ্টমীর স্নানের মেলায় এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম