Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

গরু ধান খাওয়ার জের

মদনে কৃষককে পিটিয়ে হত্যা

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে বাচ্চু তালুকদার নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকালে জেলার মদন উপজেলার নায়েকপুর হাওরে বোরো ধানের জমিতে এ ঘটনা ঘটে। নিহত কৃষক বাচ্চু তালুকদার নায়েকপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত জাহেদ তালুকদারের ছেলে। জানা গেছে, পার্শ্ববর্তী মাখনা গ্রাম সংলগ্ন নায়েকপুর হাওরের বন্ধকী জমিতে বোরো ধান আবাদ করেন বাচ্চু তালুকদার। কিন্তু কয়েক দিন যাবত মাখনা গ্রামের লোকজনের গরু এসে তার জমির উঠতি বোরো ধান খেয়ে ক্ষতিগ্রস্ত করে আসছিল। বিষয়টি মাখনা গ্রামের লোকজনকে তিনি কয়েকবারই জানিয়েছেন। তবুও গরুতে ধান খাওয়া বন্ধ হচ্ছিল না। বৃহস্পতিবার ঘটনার সময় বাচ্চু তালুকদার তার জমিতে গেলে দেখতে পান ধান গরু খেয়ে তছনছ করে রেখেছে। তখন তিনি চিৎকার করতে থাকলে মাখনা গ্রামের করিল ইসলামসহ স্থানীয়রা ছুটে আসেন। এ সময় করিল ইসলামের সঙ্গে বাচ্চু তালুকদারের কথা কাটাকাটির একপর্যায়ে করিল ইসলামসহ মাখনা গ্রামের লোকজন বাচ্চু তালুকদারের ওপর হামলা করে মারধর শুরু করে। এ সময় প্রতিপক্ষের লোকজন তাদের হাতে থাকা কাঠের লাঠি দিয়ে পিটিয়ে ঘটনাস্থলেই বাচ্চু তালুকদারকে হত্যা করে চলে যায়।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, ঘটনাটি শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম