Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

শিশুকে যৌন হয়রানি

ফরিদগঞ্জে প্রতিবাদ করায় হামলা গ্রেফতার ২

Advertisement

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফরিদগঞ্জে শিশুকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ওই শিশুর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় শিশুর দুই চাচাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ও তার বাবাকে গ্রেফতার করেছে। উপজেলার দক্ষিণ চর বড়ালি গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, গত মঙ্গলবার বিকালে বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি। এসময় একই বাড়ির তাফাজ্জল হোসেনের ছেলে পারভেজ চকলেট ও আচারের লোভ দেখিয়ে শিশুটিকে নির্জনে নিয়ে যৌন হয়রানি করে। এদিকে দীর্ঘক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে তার মা তাকে খোঁজাখুঁজি ও ডাকাডাকি শুরু করলে পারভেজ তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় শিশুটি কান্নাকাটি করতে করতে মায়ের কাছে গিয়ে ঘটনার বিস্তারিত জানায়। পরে শিশুর পরিবার এ বিষয়ে পারভেজের কাছে কৈফিয়ত চাইতে গেলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে পারভেজ, তার ভাই ইয়াসিন, বাবা তাফাজ্জল হোসেন ও চাচা মানিক হোসেন দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগী শিশুর পরিবারের ওপর হামলা চালায়। হামলায় শিশুটির চাচা জামাল হোসেন ও মিজানের মাথা ফেটে যায়। এছাড়া জসিম ও শিশুর মাকেও বেদম মারধর করে আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে শিশুর মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, ‘আমরা ইতোমধ্যে মূল অভিযুক্ত পারভেজ ও তার বাবা তাফাজ্জল হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম