Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের প্রতিবাদে বিক্ষোভ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বগুড়ার আমতলী উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়ার জেরে ব্যবসায়ী সোহাগ হাওলাদারকে কুপিয়ে জখম ও ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে কুকুয়া গ্রামের সরদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত সোহাগ বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার বেলা ১১টায় মাদক বিক্রেতাদের বিচার দাবিতে কুকুয়া-গাজীপুর সড়কের মৃধাবাড়ী স্ট্যান্ডে তিন শতাধিক নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ করেছে। তারা ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। জানা গেছে, কুকুয়া গ্রামের মোশাররফ মৃধার দুই ছেলে, অমিত মৃধা ও শিমুল মৃধা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। ১৮ মার্চ সোহাগ হাওলাদার তাদের মাদক বিক্রিতে বাধা দেন। ক্ষিপ্ত হয়ে ওই দুই ভাই ও তাদের সহযোগীরা সোমবার রাতে সোহাগের বিকাশ দোকান বন্ধ হওয়ার পর তার শ্বশুর বাড়ির দিকে যাওয়ার পথে ওঁত পেতে তাকে মুখমণ্ডল ও চোখ বেঁধে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার সঙ্গে থাকা সাড়ে ছয় লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম