বানিয়াচংয়ে নারীকে কুপিয়ে হত্যা
গ্রেফতার হয়নি কেউ
Advertisement
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ চলাকালে মহিলাকে কুপিয়ে হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এ ঘটনায় কাউকে আটকও করা সম্ভব হয়নি। এদিকে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকালে নিহত আখলিমা বেগমের (৪৫) দাফন সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এর জেরে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কাউকে গ্রেফতারও করা যায়নি।
